শাবিতে কর্মচারীদের সম্মানে শিবিরের ইফতার
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৮:০৩:২৬ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার সিলেট উদয়ন স্কুলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা সভাপতি মাসুদ রানা তুহিন, শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শাবি শাখা শিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, রমজান মাস আল্লাহর পক্ষ থেকে উপহার। এই মাস হল ত্বাকওয়া অর্জনের মাস। আমাদের সবারই ত্বাকওয়া অর্জনের চেষ্টা করা দরকার। কর্মচারী ভাইয়েরা ক্যাম্পাসকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। কর্মচারী ভাইদের সাথে ছাত্রশিবির অতীতেও সুসম্পর্ক বজায় রেখেছে, ভবিষ্যতেও রাখবে ইনশাআল্লাহ।




