সিলেটের ব্র্যান্ডশপ ‘ব্রাইটনেস’-‘ওয়েস্টার্ন বয়’কে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৮:১১:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের অভিজাত ব্রান্ডশপ ‘ব্রাইটনেস’ ও ‘ওয়েস্টার্ন বয়’কে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের কর্মকর্তারা অভিযান চালিয়ে দুটি দোকানকেই ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।
ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, অভিযানকালে নগরীর পূর্বজিন্দাবাজার বারুতখানা অবিস্থত ‘ব্রাইটনেস’ ও ‘ওয়েস্টার্ন বয়’ নামের দুটি দোকানে দেশী কাপড় বলে কমদামের চাইনিজ পোশাক বিক্রি, আমদানির কাগজপত্র দেখাতে না পারা ও অন্যান্য অনিয়মের কারণে ৩০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।
ক্রেতাদের সুবিধার্তে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সিলেট জেলা ও বিভাগীয় কার্যলয়ের কর্মকর্তারা। অভিযানের সময় সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগিতা করে।





