গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড প্রদান
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৮:১৪:২৭ অপরাহ্ন

বিশ্ব নারী দিবসকে কেন্দ্র করে গত শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট কয়েকজন নারীকে ‘গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়। এতে শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য সিলেটের ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান জে-স্কয়ার ইংলিশ ইন্সটিটিউট এন্ড কন্সাল্টেন্সি এর ম্যানেজিং ডিরেক্টর জেসমিন নাহার জুমি কে ‘গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
জেসমিন নাহার জুমি দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ-বিদেশের হাজারো শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বিনির্মানে কাজ করে যাচ্ছেন নিরলস। চতুর্থবারের মতো এ বছর বিশ্ব নারী দিবস উপলক্ষে গ্লোবাল স্টার কমিউনিকেশন সামাজিক কর্মকান্ড এবং সাহিত্য সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট নারীদেরকে এই সম্মাননা প্রদান করেছে।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় অভিনেত্রী দিলারা জামানকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর প্রশাসক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকুমল বড়ুয়া, ড. রেবেকা সুলতানাসহ দেশ বরেণ্য অভিনেত্রী, সংগীতশিল্পী, লেখক ও সাংবাদিক প্রমুখ। বিজ্ঞপ্তি




