কুলাউড়ায় সোনালী যুবসংঘের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ৭:৫১:৩০ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে সোনালী যুবসংঘের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু।
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজের সভাপতিত্বে এবং সোনালী যুবসংঘের সভাপতি মো. ছনর আলী ও সাধারণ সম্পাদক মো. মখলিছুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদুর রহমান মুরাদ, ইউপি সদস্য মো. তাহির আলী ও শাহিন মিয়া প্রমুখ।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।





