সিলেট প্রেসক্লাব সদস্য মামুন পারভেজের মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৭:১৮:০৬ অপরাহ্ন

সিলেট প্রেসক্লাব সদস্য, সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত নজরুল সংগীত শিল্পী মামুন পারভেজের মাতা সফিনা বেগম আর নেই। শুক্রবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর৷ তিনি স্বামী, এক পুত্র, দুই কন্যা ও নাতিনাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আসর নয়াসড়ক জামে মসজিদে জানাজার নামাজ শেষে মানিকপীর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। তিনি বেশ কিছুদিন থেকে ফুসফুস ও কিডনি জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন।
সিলেট প্রেসক্লাবের শোক: সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এক শোক বার্তায় সাংবাদিক মামুন পারভেজের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি




