তাহিরপুরে গাঁজাসহ দুইজন আটক
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৭:২৫:১৬ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে এক কেজি ৭ শত গ্রাম গাঁজাসহ ফাহিমা বেগম (৪৫) নামে মাদক ব্যবসায়ী ও মোটরসাইকেল চালক ময়না মিয়াকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর এলাকা থেকে আটক করা হয়। আটককৃত ফাহিমা বেগম (৪৫) উপজেলার সোলেমানপুর গ্রামে শওকত আলীর স্ত্রী ও মোটরসাইকেল চালক ময়না মিয়া নিশ্চিতপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শ্রীপুর দক্ষিণ ইউপিস্থ আনন্দনগর এলাকার বৌলাই নদীর উত্তর পাড়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে দুই জনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজতে থাকা ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১টি লাল রংয়ের ১০০ সিসি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের সর্বমোট উদ্ধার ম্ল্যূ অনুমান ১লাখ ২০ হাজার ৪শত টাকা। এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, এসআই পংকজ দাশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।




