দোয়ারায় শিবিরের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৭:২৬:২২ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র কুরআন নাজিলের মাস উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফ। প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন নরসিংপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান ও সেক্রেটারি রফিকুর রহমান, সাবেক ছাত্রনেতা ইয়াকুব আল হাসান, সিলেট মহানগর ছাত্রনেতা ফাহিম আহমদ ও নিয়াজ আহমদ। ইসলামী ছাত্রশিবির নরসিংপুর ইউনিয়ন সভাপতি মাহবুবুল আলম মারুফের সভাপতিত্বে এবং সেক্রেটারি গিলমান আহমদ নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দারুল ইহসান মডেল মাদ্রাসার শিক্ষক হাফিজ নজরুল ইসলাম। এসময় ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শতাধিক মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




