রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৭:৩৭:০১ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিকার অর্থে মানবপ্রেমিক ও জনদরদী, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং ডিসএ্যাবল্ড মানুষকে নিয়ে তিনি ভাবেন। তিনি বলেন, যারা দেশ জাতি ও মানুষের কল্যাণে নিঃস্বার্থে কাজ করেন তারই প্রকৃত দেশপ্রেমিক।
মিফতাহ সিদ্দিকী বৃহস্পতিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের গোয়াবাড়ী বাজার সংলগ্ন দক্ষিণের খেলার মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রবাসী ব্যক্তির আর্থিক সহায়তায় প্রায় ১৫০জন অসহায় প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, ৭ বিএনসিসি ব্যাটালিয়ন কম্পানি কমান্ডার এ কম্পানি লে. অধ্যাপক মো. মনিরুল ইসলাম, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আফছর খান, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, ফ্রান্স সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাহমুদ আজম।
রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈম-এর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন হিমুফুলিয়া সোসাইটি জেলা ও বিভাগের সভাপতি ইসমাঈল হোসেন, সিটি মডেল স্কুলের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজন, ব্লাস্ট সিলেটের কো-অর্ডিনেটর এডভোকেট সত্যজিত কুমার দাস, আশার আলোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহফুজ আলম, প্রতিবন্ধী সেবার আলোর সভাপতি আলমাছ আলী। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রতিবন্ধী আব্দুস সামাদ। বিজ্ঞপ্তি




