পিলখানার ঘটনা দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয় : জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৮:৫৯:১৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : পিলখানার ঘটনা দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয়সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরকেই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। জামায়াত কখনও দেশের দায়িত্ব পেলে পিলখানার ঘটনার সত্যিকার বিচার করা হবে বলেও জানান তিনি। তিনি আরও মন্তব্য করেন, জনগণ দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। পাশাপাশি জাতির প্রত্যাশা পূরণে জামায়াত বদ্ধপরিকর বলেও জানান তিনি।





