সুনামগঞ্জে মহিলা পেশাজীবী ফোরামের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৯:৪৯:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জে মহিলা পেশাজীবী ফোরামের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে স্থানীয় একটি মিলনায়তনে জেলা পেশাজীবী ফোরামের সভানেত্রী উম্মে মাহফুজার সভাপতিত্বে ও সেক্রেটারি উম্মে ফারাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার প্রধান উপদেষ্টা ফাতেমা তাজ দিলোয়ারা।
বক্তব্য রাখেন জেলা ফোরামের উপদেষ্টা তাহমিনা বেগম, সদর উপজেলা ফোরামের উপদেষ্টা পিয়ারা বেগম, পৌর উপদেষ্টা মাফিকা বেগম প্রমুখ। আলোচনা ও ইফতার মাহফিলে বিভিন্ন পেশার নারীরা অংশগ্রহণ করেন।




