চালিবন্দরে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ১০:০৪:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর চালিবন্দর থেমে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল পৌণে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানার চালিন্দরস্ত আয়ান অটোসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতের নাম শামীম আহমদ রুবেল (৩৮)। সে সুনামগঞ্জের ছাতক থানার চাঁনপুর গ্রামের মৃত আপ্তর হোসেনের ছেলে। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





