মহানগর জামায়াতের উলামা বিভাগের ইফতার
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৯:৩৬:১৮ অপরাহ্ন
রমজানের শেষ দশকে আত্মশুদ্ধির
প্রচেষ্টা জোরদার রাখা উচিৎ

প্রবাসী জামায়াত নেতা ও বাংলাদেশ প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শায়খ আজাদ সোবহান বলেছেন, রামাদ্বানের শেষ দশকে প্রতিটি মুহুর্তকে কাজে লাগানো প্রয়োজন। ব্যক্তিগতভাবে আত্মশুদ্ধির ব্যাপারে যত্নশীল থাকা জরুরী। পরিবার, পরিজন, আত্মীয়-স্বজনের খোঁজ খবর নেয়া এবং পাশে থাকার চেষ্টা করতে হবে। রামাদ্বান থেকে রামাদ্বান কিভাবে কাজে লাগানো যায়, উলামায়ে কেরামের চিন্তা করা এবং সমাজে এর বাস্তব প্রতিফলন ঘটানোর প্রচেষ্টা চালাতে হবে।
তিনি শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উলামা বিভাগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উলামা বিভাগের আমীর ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতি ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় আলোচনা পেশ করেন ও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, হাফিজ মাওলানা জিল্লুর রহমান, ওয়ার্ড সভাপতি হাফিজ মাওলানা মুখলিসুর রহমান ও হাফিজ সৈয়দ আব্দুল আহাদ প্রমুখ।





