লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের ইফতার
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৯:৪২:৪০ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের আয়োজনে শুক্রবার সিলেট নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এসময় তিনি রমজান মাসের সিয়াম সাধনার পাশাপাশি সংযমের শিক্ষাকে অনুসরণ করার জন্য সবাইকে আহবান জানান। ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজন করার জন্য তিনি পাবলিক হেলথ বিভাগের উপস্থিত সকল ছাত্র ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।
পাবলিক হেলথ বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. রাশেদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. হালিমা বেগম। এতে দোয়া পরিচালনা করেন সাকিব ইবতিদাহ। ইফতার মাহফিল অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পাবলিক হেলথ বিভাগের ছাত্র মাজহার এবং মারুফ। বিজ্ঞপ্তি





