ঝড়ে বিধ্বস্ত লালদীঘিরপারে অস্থায়ী হকার মার্কেট
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৯:৫১:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালদীঘিরপাড়ে নির্মিত অস্থায়ী হকার মার্কেট। ঝড়ে অনেক দোকানের ছালের তেরফাল ঝড়ে উড়ে গেছে ও অনেকের মালামাল ভিজে গেছে। ফলে অনেক হকার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।
শুক্রবার ভোরে সিলেটে এক শক্তিশালী ঝড়ে ৫০টিরও বেশি দোকানের চাল উড়ে যায়। চার পাঁচ ঘণ্টার শক্তিশালী ঝড়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ঝড়-পরবর্তী সহায়তার জন্য ভুক্তভোগী হকাররা স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিপূরণের তালিকাভুক্ত করে পুনরায় চাল গুলো নির্মাণ করার জন্য অনুরোধ জানান এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা।
অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আসন্ন ঈদে ছুটির দিনগুলোতে ফুটপাতে ব্যবসা করার জন্য একটি সুযোগ দিলে তারা পরিবার পরিজন নিয়ে কোন রকম ঈদ যাপন করতে পারবেন বলেও জানান তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সিলেট সির্টি কর্পোরেশন প্রশাসকের মানবিকতার দিক থেকে সুদৃষ্টি কামনা করেন।




