সুনামগঞ্জ সমিতির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ৭:৪৪:৫৪ অপরাহ্ন

সুনামগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো. মোজাক্কির হোসেন কামালী-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: দিদার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অধ্যক্ষ লে. ক. (অব:) আতাউর রহমান পীর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান, মো. আরিফ মিয়া, সাবেক সভাপতি নাসিম হোসাইন ও অ্যাডভোকেট রাজ উদ্দিন।
ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লে. অধ্যাপক মো: মনিরুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাউশি উপপরিচালক ড. আব্দুল কাদির, সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, প্রফেসর ড. তোফায়েল আহমদ, অধ্যাপক ড. মুশতাক আহমদ, এডভোকেট মো. সিদ্দিকুর রহমান, প্রফেসর আব্দুল মান্নান খান, আ ন ম ওয়াহিদ কনা মিয়া, মো. ফজলুর রহমান, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, হোটেল পলাশের স্বত্ত্বাধিকারী শেখ ফারুক আহমদ, এস এম আব্দুল হাই পীর, অধ্যক্ষ ছাব্বির আহমদ, অধ্যাপক জমির উদ্দিন, সৈয়দ বদরুল আলম, মো. গোলাম কাদের চৌধুরী, নাদিরা সুলতানা, শাহ মো. হারুন অর রশিদ, স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, সুনামগঞ্জ জেলা বারের সদ্য সাবেক সভাপতি এডভোকেট আছন হক, শেখ আব্দুল লতিফ, দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, এনামুল রমিজ তালুকদার, ছাতক সমিতির সাবেক সভাপতি এডভোকটে মাসুম আহমদ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ মো. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, সদস্য সৈয়দ নেছার আহমদ, মো. আতিকুর রেজা চৌধুরী, মো. এটিএম তারেক ও মোহাম্মদ আলী। বিজ্ঞপ্তি




