সোনাতলা থেকে ৪ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ১০:৩৫:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর জালালাবাদ থানাধিন সোনাতলা এলাকা থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১টার দিকে জালালাবাদ থানাধীন ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজার সংলগ্ন মনির মিয়ার ‘সাত ভাই রেস্টুরেন্ট’-এ অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— জালালাবাদ থানাধিন লামারগাঁয়ের কছির আলীর পুত্র আলামিন (২৪), মইয়ারচর গ্রামের ফরিদ উদ্দিনের পুত্র জুবায়ের আহমদ (৩৭), লামাগাঁওয়ের আরিছ আলীর পুত্র আলী আকবর (৩২) ও একই গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র মো. ছালিক (৩৬)।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃততের আদালতে সোপর্দ করা হয়েছে।





