মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ১০:৪৭:৩০ অপরাহ্ন

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে রেনেসাঁ কালচারাল গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ওয়ারেন শহরের রান্নাঘর রেস্টুরেন্টে রেনেসাঁর পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সহকারী পরিচালক সাংবাদিক সুলায়মান আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেনেসাঁর উপদেষ্টা সাহেদুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. রায়হানুল ইসলাম, জিয়াউল হক ও ফরিদ আহমদ শিপলু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মোমিনুল ইসলাম। মাহফিলে রেনেসাঁর শিল্পীবৃন্দ কোরাস কণ্ঠে হৃদয়স্পর্শী নাশিদ পরিবেশন করে এক আধ্যাত্মিক ও মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেন।
মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজানের এই বরকতময় সময়ে একসাথে বসে ইফতার করা শুধু খাবার ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও হৃদ্যতার এক অনন্য মিলনমেলা।
ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া পরিচালনা করেন রেনেসাঁর উপদেষ্টা আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতিকর্মীরা এ ধরনের মিলনমেলার আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি





