কুলাউড়ায় রহিমা আমিন হাফিজিয়া মাদ্রাসায় পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৭:৫৯:১৭ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের করেরগ্রামের রহিমা আমিন হাফিজিয়া মাদ্রাসা ও ওয়াইডিএফ অরফেন সেন্টারে পবিত্র রমজান মাসব্যাপী কোরআন শিক্ষা কার্যক্রমের সমাপনী উপলক্ষে ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদনে পরিচালিত এ মাদ্রাসায় রমজান মাসজুড়ে শিক্ষার্থীদের কোরআন শিক্ষা প্রদান করা হয়। মাসব্যাপী শিক্ষা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একইসাথে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত ও তাজবিদের পরীক্ষা নেওয়া হয়।
সোমবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ফজলুর রহমান চৌধুরী। মাদ্রাসার সেক্রেটারি নাসির জামান খান জাকিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অত্র শাখার প্রধান কারী হাফিজ মাওলানা জামাল আহমদ, সহকারী শিক্ষক হাফিজ রুয়েল আহমদ, সহকারী কারী মো. হেলাল আহমদ, কারী নিমার আহমদ, মাদ্রাসার খাদিম দেলু মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক জামাল আহমদ ও সহকারী শিক্ষক হাফিজ আব্বাস আলী। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে শতাধিক মানুষের উপস্থিতিতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





