কুলাউড়ায় ছাত্রদলের সেহরি মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৮:০২:০২ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ব্যতিক্রমী সেহরি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার মনসুর আশরাফিয়া দারুল উলূম মাদ্রাসায় কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর পুত্র সানি রায়েছের অর্থায়নে এবং উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল হাসান খানের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু। এ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামিম আহমদ ও মেহেদি হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ঈমান উদ্দিন রাজ, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তানফিসুর রহমান সাইফসহ ইমন, ফৈরদৌস, হিমেল, সুয়েব, শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।





