জুড়ীতে দারুল ক্বেরাতের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৮:০৩:২৮ অপরাহ্ন

জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ীতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার ছাত্র-ছাত্রীদের ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির সার্বিক সহযোগিতায় সোমবার দুপুরে মাদ্রাসার হল রুমে বিদায়ী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর গভর্নর ও কেন্দ্রের নাজিম এপে. সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মুজিবুর রহমান, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির প্রেসিডেন্ট এপে. প্রভাষক জহিরুল ইসলাম সরকার, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ’র প্রেসিডেন্ট এপে. আল আমীন তালুকদার, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির অতীত সভাপতি এপে. মনসুরুর রশীদ পলাশ, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. প্রভাষক শাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান ক্বারী মাওলানা তাজ উদ্দিন আল হাবীব, ক্বারী মোহাম্মদ আলী ও ক্বারী এইচএম জামাদুল ইসলাম প্রমুখ।




