দুই উপজেলায় এমপি ইমরানের মানবিক সহায়তা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৯:১৯:১৯ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা পেয়েছেন সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দুঃস্থ এবং গরিব মানুষ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের হাতে তুলে দেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। মানবিক সহায়তার মাঝে রয়েছে ১০ লক্ষ টাকা এবং ৭শ’ শাড়ি, ত্রি-পিস ও রুমাল।
দুপুরে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের হল রুমে নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি অ্যাড. এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, এক নতুন বাংলাদেশ উপহার দিতে চান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তাঁর সেই মহান যাত্রার সহযাত্রী। একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ও সুপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন বর্তমান সরকার। দুঃস্থ এবং গরিবদের প্রতি তাঁর মানবিক সহায়তা প্রদান এর একটি অনন্য দৃষ্টান্ত।
গোলাপগঞ্জের পর বিয়ানীবাজারে উপজেলা প্রশাসনের হল রুমে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে সেখানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাড. এমরান আহমদ চৌধুরী।
এই দুই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভা নির্বাহী কর্মকর্তা নিকুঞ্জ ব্যানার্জি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ হিরন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, গোলাপঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি রুমেল আহমদ, গোলাপঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, গোলাপঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান খলকুর রহমান, গোলাপগঞ্জ সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলেমান আহমদ মজনু, বাঘা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, ফুলবাড়ি ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিন, ভাদেশ্বর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলু, পশ্চিম আমুড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ, উত্তর বাদেপাশা জাহিদ হোসাইন ও শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম এম কবির উদ্দিন এবং বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, শেওলা ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, দুবাগ ইউপি’র প্যানেল চেয়ারম্যান নিয়াজ উদ্দিন, মাথিউরা ইউপি সচিব তাজ উদ্দিন, মুড়িয়া ইউপি সচিব কল্যাণ কান্তি কর ও আলীনগর ইউপি সদস্য আব্দুল আহাদ। বিজ্ঞপ্তি





