অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপে মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৯:২০:৩০ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ (সুরমা জোন) এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সিলেট মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ৩-০ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুদ রানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মো. নূর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদ্য সাবেক এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদ্য সাবেক এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কাযনির্বাহী সদস্য মহিউদ্দিন রাসেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদ্য সাবেক এ্যাডহক কমিটির সদস্য ওয়াহিদ উমায়ের, সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মহসিন আহমদ প্রমুখ। প্লেয়ার অব দ্যা ফাইনাল মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ১০ নং জার্সিধারী খেলোয়াড় দীপ আড়ং। চ্যাম্পিয়ন মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের এবং রানার-আপ ব্রাহ্মণবাড়িয়া জেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ব্যক্তিগত মেডেল ও ট্রফি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি




