গোয়াইনঘাটে গ্রেটার সিলেটের অর্থ ও সেলাইমেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৬, ৭:৩৬:২৭ অপরাহ্ন

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউক’র উদ্যোগে ঈদ স্মাইলিং প্রচেক্ট এর আওতায় নগদ অর্থ ও সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর এলাকায় এই বিতরণ করা হয়।

জিএসসি সিলেট চ্যাপ্টারের সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে এবং লেখক-প্রকাশক জিবলু রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুনশী ইকবাল, লবীব আহমদ, এইচএম শহিদুল ইসলাম, শামিম আহমদ। বিজ্ঞপ্তি





