বিশ্বনাথে অসচ্ছল পরিবারে সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৬, ৭:৪৪:২৮ অপরাহ্ন

বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চীতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ টি অসচ্ছল পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের উদ্যোগ ইউনিয়ন পরিষদে এ সব সেলাই মেশিন বিতরণ করা হয়। ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল ওয়াদুদ সোবাহদারের পরিচালনায় সেলাই মেশিনপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুল মালিক, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাস্টার আবুল কালাম, জামায়াত নেতা মাহমুদুল হাসান সুমন, জাহেদুর রহমান, নাসির উদ্দিন। শুরুতে আল কোরআন থেকে তেলাওয়াত করেন জাহেদুর রহমান তারাজুল। পরে অসচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন অতিথিগণ। বিজ্ঞপ্তি





