এভারগ্রীণ ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৬, ২:৪৫:২৩ অপরাহ্ন

সিলেট নগরীর ঝেরঝেরী পাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এভারগ্রীণ ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা। বুধবার (১৮ মার্চ) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রাক্তন আহবায়ক আহমদ জুলকারনাইন।
সংস্থার সভাপতি আলতাফ হোসেন চৌধুরী জুয়েলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মাওলানা আহমাদ শামসুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. মো. ফজলুল হক সোহেল। বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য মনসুর লশকর।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আব্দুস শহীদ লশকর বশির, মহিলা কাউন্সিলর প্রার্থী কামরুন্নাহার চৌধুরী তিন্নি, উপদেষ্টা সদস্য মুশফিক উস সামাদ চৌধুরী ও ফয়জুল ইসলাম বাবুল।
সংস্থার নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাহবুব আহমদ চৌধুরী ও তারেক আহমদ খান, যুগ্ম সম্পাদক মাশারুল হক, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মোহাম্মদ তাহমীম সোবহান বাবু, ক্রীড়া সম্পাদক রাহাত খান মুন্না, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক আবিদ, দফতর সম্পাদক শামসুর রহমান কামাল, ধর্ম সম্পাদক মাওলানা আছাদ খান, সমাজকল্যাণ সম্পাদক মো. তাহছিন উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক ইসলামুল হক এবং কার্যকরী সদস্য শওকত হোসেন খান, মইনুর রশীদ চৌধুরী (শাহীন), আমিনুর রশীদ চৌধুরী ফয়ছল, দেলোয়ার আহমদ (লাকি), সাইফুল আলম সিদ্দিকী টিপু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি




