জুড়ীতে খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন এমপি মিঠুর
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬, ৪:৫৩:০৮ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে ভবানীগঞ্জ বাজারের খাল খনন ও আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠু। সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, জনগণের কল্যাণে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলাবদ্ধতা নিরসন অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জুড়ী উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং এ ধরনের জনমুখী কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে এমন উদ্যোগ গ্রহণ সত্যিই প্রশংসনীয় এবং প্রশাসন সবসময় এ ধরনের কার্যক্রমে সহযোগিতা করবে।
স্থানীয় সমাজসেবক রুসমত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা, সহ-সভাপতি আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, পশ্চিম জুড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুলা, শ্রমিকদল নেতা মোস্তাকিম আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ।




