১৯ মাস পর দেশে ফিরে বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৮:৪৬:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : প্রায় ১৯ মাস পর দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেপ্তার হয়েছেন মৌলভীবাজারের রাজনগর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান। রোববার (২২ মার্চ) কাতার থেকে তিনি দেশে ফিরেন। ওইদিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন তার ভাই রাজনগর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহাজান খান।
প্রসঙ্গত-২০২৪ সালের ৫ আগষ্টের পটপরিবর্তনের পর কাতার চলে যান রিয়াজ। তার নামে মৌলভীবাজার থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।





