আমি সঠিক বরাদ্দ সঠিক স্থানে লাগাবো : লুনা এমপি
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৮:৫২:১০ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমার ব্যক্তিগত জীবনে আর কোন চাওয়া পাওয়া নেই। আমার স্বামীকে হারানোর পর আমার চাওয়া ছিল আমার সন্তানদের মানুষ করা, আমি সেটা করেছি। এখন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে আপনাদের উন্নয়ন করা। বিগত সরকার ১৭ বছরে লুটপাট করেছে, আমি সঠিক বরাদ্দ সঠিক স্থানে লাগাবো। তিনি মঙ্গলবার উপজেলার উসমানপুর ইউনিয়নের ময়না বাজারে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইরা মিয়ার বাড়িতে আয়োজিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইরা মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা উপজেলা বিএনপির সভাপতি এস টিএম ফখর উদ্দিন, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, আব্দুর রুপ আব্দুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ, সহ সাধারণ সম্পাদক মিনার আলম চৌধুরী, ওয়ার্ড বিএনপি সভাপতি মো. আলমাছ মিয়াসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।





