যাত্রীবাহী বাস নদীতে, বহু হতাহতের আশঙ্কা
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৮:৩৬:০২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহি বাস ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। এ বাসে অর্ধশতাধিক যাত্রী ছিলো।যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার বিকেল ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে ফেরিতে উঠতে গিয়ে হঠাৎ করেই কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে বাসে অর্ধ শতাধিক যাত্রী ছিল। কয়েকজন যাত্রী সাঁতারে পাড়ে উঠলেও বেশির ভাগ যাত্রীদের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় শাহজাহান শেখ বলেন, সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গেলে হঠাৎ করেই পদ্মা নদীতে পড়ে যায়। ৫-৬ জন যাত্রী সাঁতার রিয়ে নদীর কুলে আসলেও অন্যান্যদের খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকারী জাহাজ হামজা এসে উদ্ধার কাজ শুরু করেছে।






