বন্দরবাজারে কুখ্যাত ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:৩১:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বন্দরবাজার থেকে এক কুখ্যাত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে বন্দরবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃতের নাম আইন উদ্দিন (২৮)। তিনি সিলেটের শাহপরান থানাধীন পীরের চক (পীরের বাজার) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ১টি ডাকাতির প্রস্তুতি, ৪টি চুরি, ১টি দ্রুত বিচার এবং ২টি মাদক মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, আটকের পর গ্রেফতারকৃতকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।





