সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে ভোক্তা অধিকার’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৭:৫৫:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সাংবাদিকদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোক্তা অধিকার এর বিগত দিনের কার্যক্রম পরিচালনার আপডেট তথ্য উপস্থাপন, ভোক্তাদের সচেতনতা সৃষ্টি এবং আইনি পদক্ষেপগুলো উপস্থাপন করা হয়। এসময় ভোক্তা অধিকার এর নিকট সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান জোরদার করার দাবি তুলে ধরা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ সেই দাবিগুলো আমলে নিয়ে অভিযান জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন, আমিনুল হক, মাহতাব উদ্দিন তালুকদার, মো. মোশফিকুর রহমান স্বপন, আল আমিন, একে মিলন, আফজাল হোসেন, এরশাদুল হক ও রুহুল আমিন।




