এসএমপির এয়ারপোর্ট থানায় নতুন ওসি সহিদুর
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৯:৪৪:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি হিসেবে যোগ দিয়েছেন সহিদুর রহমান। এরআগে তিনি মহানগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) তে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২৮ মার্চ) রাতে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন বলে জানা গেছে। এরআগে এই থানার ওসি ছিলেন শাহ মোবাশ্বির আলী। তাকে গত ২৫ জানুয়ারি ক্লোজড করা হয়।
রোববার এই তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, মহানগর পুলিশের এক আদেশে এয়ারপোর্ট থানার ওসি হিসেবে সহিদুর রহমানকে পদায়ন করা হয়েছে।
এরআগে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির আলীকে ক্লোজড করা হয়। তাকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।





