লন্ডনে ইক্বরা ইন্টারন্যাশনালের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬, ১:০৪:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: লন্ডনে এক রেস্তোরাঁয় আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনালের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতকাল সন্ধ্যায়। ইক্বরা ইন্টারন্যাশনালের দাতা, ফাউন্ডার মেম্বার, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্খি, স্বেচ্ছাসেবক ও ট্রাস্টিদের নিয়ে অনুষ্ঠিত হয় এই পুনর্মিলনী অনুষ্ঠান।
ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ রেদোয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে চ্যারিটির কার্যক্রম তুলে ধরেন ইক্বরা ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল লতিফ এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি ও দারুল উম্মাহ মসজিদের খতিব আবুল হাসনাত চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইক্বরা ইন্টারন্যাশনাল-এর বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান, বিশিষ্ট সাংবাদিক ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী এবং বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল কাদের সালেহ। এতে আরো বক্তব্য রাখেন ইক্বরা ইন্টারন্যাশনালের ট্রাস্টি ব্যারিস্টার আহমেদ এ মালেক, সাবেক সেনা কর্মকর্তা আমীন চৌধুরী, সমাজসেবক আব্দাল চৌধুরী, যুবনেতা জাকির এইচ মিল্লাত ও সাংবাদিক আসাদুজ্জামান। পূনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইক্বরা ইন্টারন্যাশনালের ট্রেজারার মিসেস রোকিয়া খাতুন, সাংবাদিক এনাম চৌধুরী, কমিউনিটি নেতা শেরওয়ান কামালি, সমাজকর্মী মাহবুবুর রহমান শামীম, কবি আলা উদ্দীন প্রমুখ।
উপস্থিত অনেকে নাশিদ, গান ও কবিতা আবৃত্তি করেন।
সাংবাদিক মুকতাবিস উন নূর বাংলাদেশের কার্যক্রমের ব্রিফিং দেন।




