গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের অভিষেক
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬, ৭:৩৮:৩৪ অপরাহ্ন

যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জবাসীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে এর উদ্যোগে নবনির্বাচিত কমিটির অভিষেক, গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রোববার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তামজিদ কাদির। দুই পর্বে বিভক্ত এই আয়োজনের প্রথম পর্বে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও নির্বাচন কমিশনার সায়েদ আহমেদ সাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার সেলিম উদ্দিন চকলাদার।
এ সময় সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার এবং কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলুসহ ইসি ও বোর্ড অব ডিরেক্টরসের মোট ৪১ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করেন নির্বাচন কমিশনাররা।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি দিলওয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার। কমিউনিটিতে অসামান্য অবদান ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় গোলাপগজ্ঞের তিন গুণী মানুষকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার ও লাইমহাউস এর সংসদ সদস্য আপসানা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটেস এর বিরোধীদলীয় নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আব্দুল আজিজ তকি, সাবেক স্পিকার আহবাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, গবেষক ফারুক আহমেদ, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি মুহিব উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাবেক সভাপতি আলতাফ হোসেন বাইছ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সভাপতি এমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সমাজসেবক নজরুল ইসলাম, আবজল হোসেন, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. শাহনুর খান, ব্যবসায়ী ফারুক আহমেদ, ইউকে বাংলা রিপোর্টারস ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়া, গ্রান্ড রসাই কেটারিং ও রেস্টুরেন্টের পরিচালক সাহেদ আহমদ, বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকে’র সভাপতি আবুল ফয়েজ, লক্ষণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি আব্দুল কাদির ও সমাজসেবক সেবক লুৎফুর রহমান সায়াদ। বিজ্ঞপ্তি




