প্রফেসর আব্দুল বাকীর মৃত্যুতে ড. এনামুল হক চৌধুরীর শোক
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৯:০৪:১৮ অপরাহ্ন

বিশিষ্ট শিক্ষাবিদ, সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান, সিলেট এমসি ও সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাকী চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা, মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, মরহুম প্রফেসর আব্দুল বাকী চৌধুরী ছিলেন একজন শিক্ষানুরাগি। তিনি সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট এমসি কলেজ, সিলেট সরকারী কলেজ ও জালালাবাদ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে পরহেযগার ও অমায়িক ব্যবহারের অধিকারী হিসেবে তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ও প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন শিক্ষাবিদকে হারালাম। তাঁর মৃত্যুতে আমি গভীর শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দোয়া করি আল্লাহ পাক তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন। বিজ্ঞপ্তি





