সাবেক এমপি খসরু অসুস্থ, দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৯:২৮:৩১ অপরাহ্ন

সিলেট-৬ (গোলাগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন আহমদ খসরু বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। তিনি গত ২৮ মার্চ শনিবার সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২য় তলায় আইসিইউ-২ এ ভর্তি হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর।
সাবেক এমপি শরফ উদ্দিন আহমদ খসরু’র সুস্থতার জন্য পরিবারে পক্ষ থেকে তাঁর ছেলে কামরুল হাসান দেশ-বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি





