লন্ডনে ঢাবি ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী-শিক্ষকদের সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৯:৩১:৫২ অপরাহ্ন

যুক্তরাজ্যভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সংগঠন DUMA এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ২৯ মার্চ লন্ডন বাংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। সভার শুরুতে সংগঠনের বিগত বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এরপর সদস্যদের উপস্থিতিতে আগামী মেয়াদ ২০২৬-২০২৯ সেশনের জন্য নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
নির্বাচনে সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন সাজ্জাদ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাহেদ সামস।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ জসিমউদ্দীন সংগঠনের প্রতি সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে প্রবাসে অবস্থানরত ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক শাহেদ শামস সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করতে সবার সহযোগিতা কামনা করেন।
সভা শেষে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি




