শ্রমিকদের দুনিয়াবি কার্যক্রমের পাশাপাশি আখেরাতের কল্যাণে কাজ করতে হবে : অধ্যাপক হারুনুর রশীদ
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৯:৫১ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খান বলেছেন, দেশে অসংখ্য শ্রমিক সংগঠন রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা শ্রমিকদের ন্যায্য অধিকার কিংবা নৈতিকতার কথা বলে না। বরং শ্রমিকদের অন্যায় পথে পরিচালিত করে চাঁদাবাজি ও নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে প্ররোচিত করছে। অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে, এসব পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, যেখানে প্রচলিত নেতারা পরকাল ও আখেরাতের কথা ভুলে দুনিয়ার স্বার্থ নিয়ে মগ্ন, সেখানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। এ সংগঠন কেবল শ্রমিকদের জাগতিক অধিকারই নয়, বরং ইহকাল ও পরকালের প্রকৃত কল্যাণের সুমহান দাওয়াত দেয়। তিনি শ্রমিকদের দুনিয়াবি কার্যক্রমের পাশাপাশি আখের কল্যাণে আল্লাহর হুকুম মেনে জীবন পরিচালনার আহ্বান জানান।
তিনি শুক্রবার দুপুরে সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চিতলমাটি খেলার মাঠে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলাম সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দ্বিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, অফিস সম্পাদক শাহ আলম, সংগঠনের সিসিকের ৭নং ওয়ার্ড সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক পংকি মিয়া, ৮নং সভাপতি মাহবুব আলম, ১০নং ওয়ার্ড সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক রাজু মিয়া, ৩৬নং ওয়ার্ড সভাপতি এমদাদুল হক, শ্রমিক নেতা রুবেল আহমদ, সাদ্দাম মিয়া, আব্দুশ শহীদ, আব্দুল মালেক, আব্দুস সাত্তার, জিতু মুন্না, এখলাছুর রহমান, এমদাদুল হক পাঠান, মুরব্বী ইরা মিয়া, খায়রুজ্জামান, মনিরুজ্জামান, আব্দুল মতিন ও তাজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি





