হবিগঞ্জে ৩১শ পিস ইয়াবাসহ নারী আটক
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ৯:০৫:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ থেকে ৩১০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানাধীন নিজামপুর ইউনিয়নের বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ঐ নারীকে আটক করা হয়। এসময় নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তল্লাশি করে তার পরিহিত কাপড়ের ভেতর থেকে ১৫টি প্যাকেটে রাখা মোট ৩১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম- মোছা. মুনজরা খাতুন (৬০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আজমপুর গ্রামের মোঃ আমির হোসেনের স্ত্রী।
র্যাব-৯ সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী স্বীকার করেছেন তিনি হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে এগুলো বহন করছিলেন।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আটককৃতকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





