সিলেটে আরো ৮ জনের হাম শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ৯:০৯:৫৮ অপরাহ্ন
সন্দেহজনক ভর্তি ৭০ ছাড়ালো

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৮ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৩০ জনের হাম রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৫ জন (যাদের মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ৮ জন, সুনামগঞ্জে ৭ জন ও সিলেট জেলার ১০ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১ জন নর্থ ইস্ট হাসপাতাল, ১ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১ জন করে বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৭০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৪২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, রাগীব-রাবেয়া হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন এবং বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন করে, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ১২ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এবং চলতি বছর এখন পর্যন্ত হাম বা রুবেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।





