সিলেটে ‘এআই’ প্রযুক্তির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ নিয়ে সেমিনার
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ৯:৩৬:৩১ অপরাহ্ন

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ব্যবসার আধুনিকায়ন ও প্রসারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর গুরুত্ব তুলে ধরতে সিলেটে এক ব্যতিক্রমী আইসিটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় নগরীর মির্জাজাঙ্গালে বাংলাদেশে এআই-এর মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন কৌশল শীর্ষক এই সেমিনারের আয়োজন করে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। প্রশিক্ষণে ৬৮ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর জাতীয় সমন্বয়নকারী অনিতা দাশগুপ্তার সভাপতিত্বে ও সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাফিসা শবনম এর পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিইও হিমাংশু মিত্র, উদ্যোক্তা মালেকা পারভীন মলি, মোসা: শামসুন্নেসা সোমা, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর মহানগরের সভাপতি জহুরা আক্তার।
সেমিনারে উপস্থিত উদ্যোক্তাদেরকে কীভাবে খুব সহজে এআই টুলস ব্যবহার করে পণ্য বিপণন, গ্রাহক সেবা এবং ব্যবসায়িক পরিকল্পনা সাজানো যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেন রুবাইয়া মেহজাবিন পলী, পার্থ প্রতিম রায়, কুমার নিটোল। সেমিনারে সিলেটের স্থানীয় বিভিন্ন নারী উদ্যোক্তা, আইসিটি বিশেষজ্ঞ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





