বড়লেখায় দিনমজুরের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৬, ৮:০৯:৪৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা থানা পুলিশ সোমবার দুপুরে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি-বিহাইডহর গ্রামের আব্দুল মুকিতের বাড়ির পাশের জমি থেকে তোয়াহিদ আলী (৬০) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুড় বাড়িতে বসবাস করছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ইউপি সদস্য সাজু আহমদ ও নিহতের স্ত্রী-সন্তানরা জানান, সকালে তিনি ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজ করতে গিয়ে তোয়াহিদ আলীর মৃতদেহ জমিতে পড়ে থাকতে দেখেন। দীর্ঘ দিন ধরে তিনি বিভিন্ন অসুখে ভোগছিলেন। ধারণা করা হচ্ছে প্রচন্ড রোদের তাপে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের মধ্যে প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হয়েছে। স্বজনদেরও কোনো অভিযোগ না থাকায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়েনি।





