নাজিরেরগাঁও জামেয়ায় মতবিনিময় ও ছাত্র সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ৮:৩২:৫৬ অপরাহ্ন

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেটের পরিচালনা উপ-কমিটির সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, শিক্ষার্থীদেরকে জ্ঞান, সততা ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হতে হবে। পড়ালেখায় সর্বোচ্চ আন্তরিকতা ও পরিশ্রম অত্যাবশকীয়। জ্ঞানার্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হবে। দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত হওয়া জরুরী।
তিনি মঙ্গলবার দুপুরে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেট আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সদস্য মাওলানা আবু সালেহ মো. আলা উদ্দীন ও আলেমেদ্বীন মাওলানা আসাদুর রহমান।
উপ-কমিটির বৈঠক ও পরিদর্শনে আরও অংশগ্রহণ করেন শিক্ষানুরাগী মো. মুহিবুর রহমান, ব্যাংকার শাহ আহমদ বান্না, এলাকার মুরুব্বি মন্তাজ আলী ও শিক্ষক প্রতিনিধি সিদ্দিকুর রহমান।
এদিকে, শিক্ষকদের সাথে অনুষ্ঠিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ আব্দুল হাই হারুন বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের যথাযথ গাইডলাইনের মাধ্যমে আগামীর কান্ডারী হিসেবে তৈরী করতে হবে। শিক্ষার্থীদের সামনে নিজেদেরকে আদর্শের মডেল হিসেবে উপস্থাপন করা দরকার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হানীফ হোসাইন, উবায়দুল হক, খোরশেদ আলম মহসিন, শাহীন আলম, শেখ মো. ইউনুছ আলী, আজিজুর রহমান, আলা উদ্দীন, মেহেদী হাসান, আব্দুল খালিক, ইমরান আহমদ, আমীর হোসাইন, কায়েস আহমদ ও হোসাইন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





