তাহিরপুরে মুক্তিপণেও ফিরেনি স্কুলছাত্র, উৎকণ্ঠায় পরিবার
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ৯:০০:১৮ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : অপহরণকারীরা কয়েক দফায় ৬৮ হাজার টাকা মুক্তিপণ নিলেও সুনামগঞ্জের তাহিরপুরের স্কুলছাত্র মোনায়েমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়নি| উল্টো মোবাইল ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে অপহরণকারীরা| নিখোঁজ হওয়ার ছয় দিন পার হলেও একমাত্র ছেলেকে ফিরে না পাওয়ায় পাগলপ্রায় মা এবং দিশেহারা স্বজনরা।
মোনায়েম উপজেলার লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও লাউড়েরগর গ্রামের সেলিম মিয়ার ছেলে|
পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুলছাত্র মোনায়েম নিজ বাড়ি থেকে গত ২ এপ্রিল বের হওয়ার পর আর ফিরে আসেনি| প্রাথমিক অবস্থায় ¯^জনেরা ধারণা করেছিলেন হয়তো আগের মতো দুই-তিন দিনের মধ্যে সে ফিরে আসবে| কিন্তু গত ৩ এপ্রিল একটি অপরিচিত ন¤^র থেকে মোনায়েমের বাবার ফোনে কল আসে| ফোনে মোনায়েমের কান্নাকাটি শুনিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ছেলেকে মেরে লাশ পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে মাত্র ১৫ মিনিট সময় বেঁধে দেয় অজ্ঞাত ওই ব্যক্তি|
ছেলের জীবনের সুরক্ষায় নিরুপায় হয়ে মোনায়েমের বাবা সেলিম মিয়া তিনটি বিকাশ ও নগদ ন¤^রের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান| এরপর ওই চক্রটি আরও ১৮ হাজার টাকা দাবি করলে সেটিও পরিশোধ করেন তিনি| ৬৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর অপহরণকারীরা তাদের মোবাইল ফোনটি বন্ধ করে দেয়| এরপর থেকে পরিবারের সাথে আর কোনো যোগাযোগ হয়নি| এই ঘটনায় গত ৬ এপ্রিল মোনায়েমের বাবা সেলিম মিয়া বিকাশে টাকা পাঠানোর স্টেটমেন্টসহ তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন|
প্রাথমিক তদন্তে জানা গেছে, যে বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে, তার অবস্থান নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায়|
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই পংকজ জানান, নিখোঁজ ছাত্রকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে| আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত ও মোনায়েমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে|




