উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ৯:১০:৩৯ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি এবং দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে পুত্রাজায়ায় দ্বিপাক্ষিক ˆবঠক অনুষ্ঠিত হয়েছে| বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী আবদুল কাদিরের সঙ্গে এই বৈঠক করেন| বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা সম্প্রসারণ, কর্মশক্তির দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের গতিশীলতা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়| বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন|
আলোচনার শুরুতেই উভয়পক্ষ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে| মালয়েশিয়া বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে নতুন নীতিমালার আওতায় প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বাড়ানোর আশ্বাস দেয়|
উপদেষ্টা মাহ&দী আমিন বাংলাদেশের মানবসম্পদের ˆবশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন| তিনি মালয়েশিয়ায় বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং বহুমুখী শিক্ষাক্ষেত্রে সুযোগ সম্প্রসারণের প্রস্তাব দেন| তিনি একটি সুসংগঠিত বৃত্তি কাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, এটি শুধু একাডেমিক উৎকর্ষই নয়, বরং বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা ও সামাজিক একীভূতকরণও নিশ্চিত করবে|
বাংলাদেশী শিক্ষার্থীদের মালয়েশীয় সমাজে আরও ভালোভাবে অন্তর্ভুক্ত করতে সহায়ক পরিবেশ ˆতরির ওপর গুরুত্ব দেওয়া হয়| শিক্ষার্থীদের জন্য সহায়তা পরিষেবা, সামাজিক সম্পৃক্ততা এবং নিরাপদ আবাসনের বিষয়েও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়|
উপদেষ্টা মাহ&দী আমিন দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব জোরদার, একাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং যৌথ শিক্ষা প্রকল্প চালুর ওপর গুরুত্বারোপ করেন| দীর্ঘমেয়াদে টেকসই শিক্ষা সহযোগিতা গড়ে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়| এ প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে মন্ত্রী আবদুল কাদির বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিদ্যমান ও ভবিষ্যৎ উচ্চশিক্ষা কর্মসূচিতে বৃত্তি বরাদ্দ বাড়ানোর বিষয়টি বিবেচনার আশ্বাস দেন|
মালয়েশিয়ার ˆবচিত্র্যময় উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়, যেখানে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষায়িত শিক্ষার সুযোগ রয়েছে| বর্তমানে মালয়েশিয়ায় ১১ হাজারের বেশি বাংলাদেশী শিক্ষার্থী অধ্যয়ন করছে, যাদের উল্লেখযোগ্য অংশ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি|
উভয়পক্ষই এসব শিক্ষার্থীর একাডেমিক ও সামাজিক অবদান এবং দেশে ফিরে তাদের ভূমিকার গুরুত্ব স্বীকার করে| বৈঠকে স্নাতকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ নিয়েও আলোচনা হয়| উপদেষ্টা মাহদী আমিন মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী ও স্নাতকদের জন্য পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন| মন্ত্রী এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে মালয়েশিয়ার আন্তর্জাতিক শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সহায়ক কাঠামো গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন|
বৈঠকের শেষে উভয়পক্ষ বৃত্তি কাঠামো শক্তিশালী করা, শিক্ষার্থী সহায়তা ব্যবস্থা উন্নত করা এবং দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক গভীর করার বিষয়ে একমত হয়| এই সহযোগিতা ভবিষ্যতে একটি টেকসই অর্থনৈতিক ও জ্ঞানভিত্তিক অংশীদারিত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে|





