যুদ্ধের কারণে বিদেশে জনশক্তি রপ্তানিতে ভাটা
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ৯:২০:০০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা লেগেছে বাংলাদেশের ˆবদেশিক কর্মসংস্থানে| ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই অঞ্চলে যে সংঘাত ˆতরি হয়েছে, তার প্রভাবে মার্চ মাসে জনশক্তি রপ্তানি নেমে গেছে অর্ধেকের নিচে| ওই মাসে বাংলাদেশ থেকে বিশ্বের ৭৬টি দেশে জনশক্তি রপ্তানি হয়েছে ৪৪ হাজার ৬৫৮জন| গত বছরের মার্চ মাসে রপ্তানি হয়েছিল এক লাখ ৫ হাজার ২৭ জনশক্তি| আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জনশক্তি রপ্তানি হয়েছিল ৬৫ হাজার ৬৩৪জন| অর্থাৎ গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে জনশক্তি রপ্তানি প্রায় ৫৭ দশমিক ৫ শতাংশ কমেছে| আর আগের মাস ফেব্রুয়ারির তুলনায় মার্চে জনশক্তি রপ্তানি কমেছে প্রায় ৩১ দশমিক ৯ শতাংশ| গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর মধ্যাপ্রাচ্যে বিমান চলাচলে ধাক্কা লাগে|
সংশ্লিষ্টরা জানান, এই পরিস্থিতির কারণে মার্চে বিদেশে লোক পাঠানো ব্যাহত হয়| এ কারণে ভিসা-টিকিট রেডি থাকলেও বিপুল সংখ্যক মানুষ যেতে পারেননি শ্রমবাজারে| যুদ্ধের কারণে বিমান চলাচল বন্ধ থাকার কারণে অনেকে টিকিটও কাটেননি| আবার অনেক জনশক্তি আমদানিকারক টিকিট ও ভিসা গ্রহণ থেকে বিরত থাকে| ফলে জনশক্তি রপ্তানি আশঙ্কাজনকভাবে নিচে নেমে|
দেশের জনশক্তি রপ্তানির প্রধান বাজার সৌদি আরব| দেশটিতে যুদ্ধ চলাকালে চলতি বছরের মার্চ মাসে জনশক্তি রপ্তানি হয়েছে ২৪ হাজার ৮৬২ জন| এরপর জনশক্তি রপ্তানি হয় সিঙ্গাপুরে ৫ হাজার ৯৪৬ জন, কাতারে ৩ হাজার ৯৭৩ জন, মালদ্বীপে ১ হাজার ৭৫৬ জন, কুয়েতে ১ হাজার ৫৩৯ জন্য এবং সংযুক্ত আরব আমিরাতে ৯০৪ জন| গত ২০২৫ সালের মার্চ মাসে সৌদি আরবে জনশক্তি রপ্তানি হয়েছিল ৮০ হাজার ৭০২ জন| এরপর কাতারে ৯ হাজার ৬৩ জন, সিঙ্গাপুরে ৫ হাজার ১২৯ জন, কুয়েতে ২ হাজার ৪৩৭ জন এবং জর্ডানে ১ হাজার ১৪০ জনের কর্মসংস্থান হয়|
যেই ফেব্রুয়ারি মাসে সংঘাতের শুরু, সে মাসেও ˆবদেশিক কর্মসংস্থান হয়েছিল ৬৫ হাজার ৬৩৪| এর মধ্যে সৌদিতে গিয়েছে ৪৪ হাজার ৩৮২ জন, সিঙ্গাপুরে গেছে ৪ হাজার ৫৮১ জন, কাতারে গেছে ৩ হাজার ৮০৪ জন, কুয়েতে গেছে ১ হাজার ৮৫২ জন এবং জর্ডানে গেছে ১ হাজার ২৬৭ জন| গত ৫ এপ্রিল জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে প্রবাসীকল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, গত ২০২৫ সালে মোট ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থান পেয়েছেন| এর মধ্যে নারী কর্মীর সংখ্যা ৬২ হাজার ৩৫২ জন|
এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর বলেন, এখন তো আসলে কিছু বলার নেই| আমরা লোকজন পাঠাতে পারছি না, ভিসা বন্ধ| আর যাদের ভিসা আছে, তারাও যেতে পারছে না| কারণ মাত্র ১০ শতাংশ ফ্লাইট চলছে|





