সদর উপজেলায় বাণিজ্যমন্ত্রীর কৃষি প্রণোদনা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৭:১৭:৩১ অপরাহ্ন

সিলেট সদর উপজেলায় শনিবার কৃষি প্রনোদনা বিতরণ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় ৩ হাজার কৃষকের মাঝে এ প্রণোদনা তুলে দেওয়া হয়। প্রণোদনা হিসেবে বিতরণকৃত কৃষি উপকরনের মধ্যে ছিল কৃষক প্রতি বীজ ৫ কেজি,ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজিসহ সর্বমোট ২৫ কেজি।
এসময় কৃষকদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সীমিত আবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো জমি ফেলে না রেখে চাষাবাদের আওতায় আনতে হবে। এক এলাকায় একই ধরনের ফসল চাষ করলে সরকারিভাবে সহায়তা প্রদান, রোগবালাই দমন এবং বাজার ব্যবস্থাপনা সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াত এর সভাপতিত্বে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপি সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং উপজেলা কৃষি অফিসার মো. শওকত জামিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





