মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বর্ধিত সভা
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৭:২১:২৬ অপরাহ্ন
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির বর্ধিত সভা থেকে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, দ্রব্যমূল্য কমানো, সর্বস্তরের রেশনিং চালু এবং প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাত নির্বিশেষে সকল শ্রমিকদের মে দিবস উপলক্ষে ১ মে মজুরিসহ ছুটি প্রদানের দাবি জানিয়েছে। ১০ এপ্রিল সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মোঃ সুহেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভা থেকে এই দাবি জানানো হয়।
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, কমলগঞ্জ উপজেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি মোঃ মোস্তাক মিয়া, বড়লেখা উপজেলা স’মিল শ্রমিক সংঘের সহ-সভাপতি জয়নাল আবেদীন, জুড়ী উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের যুগ্ম-আহবায়ক বাপ্পি মিয়া, চা-শ্রমিক সংঘ রাজনগর চা-বাগানের নেতা হেমরাজ লোহার, শ্রমিকনেতা জামাল মিয়া, আব্দুল মজিদ প্রমূখ। বিজ্ঞপ্তি





