হৃদরোগে পুলিশ সদস্য ওয়াহিদের মৃত্যু : এসএমপি কমিশনারের শোক
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৯:৩৩:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ছুটি কাটাতে বাড়ি গিয়ে আর কর্মস্থলে ফেরা হলো না সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির কনস্টেবল আব্দুল ওয়াহিদের| মাত্র ৫ দিনের ছুটি শেষ হওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি|
শুক্রবার (১০ এপ্রিল) রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)|
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল ওয়াহিদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সোনাতলা গ্রামে| তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন আ¤^রখানা ফাঁড়িতে কর্মরত ছিলেন| শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল ইসলাম|
জানা যায়, ওয়াহিদ গত ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৫ দিনের ˆনমিত্তিক ছুটিতে নিজ বাড়িতে ছিলেন| ছুটি চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়| পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়| মৃত্যুর পর তার মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে|
এদিকে, পুলিশ কনস্টেবল আব্দুল ওয়াহিদের স্ত্রী রোজিনা আক্তারের কাছে এক শোক বার্তা পাঠিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী| তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান|
সহকর্মীদের কাছে পরিশ্রমী ও দায়িত্বশীল হিসেবে পরিচিত ওয়াহিদের অকাল মৃত্যুতে এসএমপিতে নেমে এসেছে শোকের ছায়া|





