বিয়ানীবাজারে ৬০ লাখ টাকার অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৯:৫০:৫৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বিয়ানীবাজারের দুবাগ মোড় এলাকা থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকসের চালান আটক করেছে বিবিজি-৫২ ব্যাটালিয়ন। শনিবার সকাল এগারোটার দিকে বিজিবির বিশেষ টহল দল সীমান্ত হতে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তর থেকে এই অবৈধ মালামাল জব্দ করেছে। বিজিবি জানিয়েছে, জব্দ মালামালের মধ্যে রয়েছে, ১২,৯০০ পিস ভারতীয় স্কীন ব্রাইট ক্রীম, ২,৫০০ পিস ভারতীয় স্কীন সানরাইজ ক্রীম এবং ১৮,০০০ পিস কাভেরী মেহেদী। অবৈধ ভারতীয় মালামালগুলো চোরাকারবারিরা সিলেটের দিকে নিয়ে যাচ্ছিল। যার সর্বমোট সিজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান জানান, এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




